নিজের আপ্তসহায়ক সুমিত রায় সম্পর্কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন, এমন দাবি করে সরব হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই প্রেক্ষিতে অগ্নিমিত্রাকে সোমবার আইনি নোটিস পাঠালেন অভিষেক। মন্ত্রী দাবি করেছিলেন, ‘অভিষেক সুমিত রায়কে কেন বাঁচানোর চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভাল করেই বুঝি।’ মন্ত্রী আরও দাবি করেছিলেন, সুমিতকে মৃত বলা এবং অভিষেকের বাইরে চিকিৎসা করাতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ‘বোধহয়’ সম্পর্কযুক্ত। এই প্রেক্ষিতেই অভিষেকের আইনজীবী অগ্নিমিত্রাকে আইনি নোটিস পাঠিয়ে বলেছেন, ‘তথ্যগত ভাবে সম্পূর্ণ ভুল ও ইচ্ছাকৃত মিথ্যা এটা। অভিষেক কখনও এমন কোনও মন্তব্য করেননি।’ অগ্নিমিত্রার করা ওই মন্তব্যের ভিত্তি কী, তা নিয়ে প্রশ্ন তুলে ওই বক্তব্য প্রত্যাহার ও সংশোধনের করার দাবিও তুলেছেন অভিষেকের আইনজীবী।