E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অটিস্টিক নাবালিকাকে যৌন হেনস্থা

বাসের ভিতরে অটিজ়ম আক্রান্ত এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বর্ধমান শহরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৭:৩৫

—প্রতীকী চিত্র।

বাসের ভিতরে অটিজ়ম আক্রান্ত এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বর্ধমান শহরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নাবালিকার মায়ের অভিযোগ, ধৃত জয়ন্ত চক্রবর্তী বাসে উঠে মেয়ের পিছনে বসেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন, তিনি মেয়ের সঙ্গে অভব্যতা করছেন। যৌন হেনস্থাও করা হয় বলে অভিযোগ। তিনি প্রতিবাদ করেন। অন্যরাও সুর চড়ান। অভিযুক্ত চলন্ত বাস থেকে নেমে পালাতে গেলে ধরে ফেলা হয়।

অটিজ়ম আক্রান্তদের নিয়ে কাজ করা একাধিক সংগঠনের দাবি, অটিস্টিক মেয়েটি কথা বলতে পারে না। ঘটনার পর থেকে থানায় গিয়ে অভিযোগ জানানো, শারীরিক পরীক্ষার জন্য হাসপাতাল থেকে আদালতে যাওয়া পর্যন্ত, সব জায়গাতেই দীর্ঘ অপেক্ষা, বাধার মুখে পড়তে হয়েছে। যদিও বর্ধমান থানার দাবি, পকসো আইনে কিছু নিয়ম মানতে হয়। সেই কারণে দেরি হতে পারে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Autistic Child Autism arrest Bardhaman Sexual Harassment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy