E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সীতা-বুদ্ধ স্মরণ হুগলিতে, বর্ধমানে কৃষক সম্মেলন

আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে হুগলি জেলা কমিটিকে। এরই পাশাপাশি আগামী ৭ থেকে ৯ নভেম্বর বর্ধমানের রবীন্দ্র ভবনে হবে কৃষক সভার ৩৮ তম রাজ্য সম্মেলন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৩
সিপিএমের কৃষক সভার রাজ্য সম্মেলনের লোগো প্রকাশ।

সিপিএমের কৃষক সভার রাজ্য সম্মেলনের লোগো প্রকাশ। —নিজস্ব চিত্র।

দলের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের প্রথম বর্ষপূর্তিতে রাজ্য জুড়ে নানা ভাষায় প্রবন্ধ প্রতিয‌োগিতার আয়োজন করেছে সিপিএম। সেই প্রতিযোগিতার শেষে সীতারাম ও বুদ্ধের স্মরণে হতে চলেছে অনুষ্ঠান। দলীয় সূত্রের খবর, দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠক সেরে রাজ্য নেতারা ফিরে আসার পরে আগামী ২০ সেপ্টেম্বর ওই অনুষ্ঠান হবে। আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে হুগলি জেলা কমিটিকে। এরই পাশাপাশি আগামী ৭ থেকে ৯ নভেম্বর বর্ধমানের রবীন্দ্র ভবনে হবে কৃষক সভার ৩৮ তম রাজ্য সম্মেলন। সেই উপলক্ষে সমাবেশে উপস্থিত থাকার কথা কৃষক সভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অমরা রাম এবং হান্নান মোল্লার। কেন্দ্রীয় কমিটি-সহ সিপিএমের সাংগঠনিক স্তরে ইদানিং কালে গুরুত্ব বেড়েছে বর্ধমানের। এ বার সিপিএমের কৃষক সংগঠনের রাজ্য সম্মেলনও হতে চলেছে বর্ধমানে। কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদারের বক্তব্য, ‘বিপন্ন কৃষি, বিপন্ন কৃষক, বিপন্ন স্বদেশ’— এই বার্তা সামনে রেখে এ বারের কৃষক সম্মেলন হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতির ফলে কৃষি ও কৃষকের সমস্যা কী ভাবে বাড়ছে, সেই প্রসঙ্গে আলোচনা হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Sitaram Yechury Bardhaman Buddhadeb Bhattacharjee CPIM

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy