E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ফাটল ধরেছে সেতুর রাস্তায়, দুর্ঘটনার আশঙ্কা

জাতীয় সড়কের আধিকারিক প্রিয়াংশু সিংহ বলেন, “বর্ষার জন্য কাজ শুরু হয়নি। আপাতত সংস্কার কাজ চলছে। বৃষ্টি শেষ হলেই স্থায়ী সংস্কার শুরু হবে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৮
বেহাল সেতুর পথ।

বেহাল সেতুর পথ। নিজস্ব চিত্র।

১৯ নম্বর জাতীয় সড়কের ধানবাদগামী পথে মেলেকোলা সংলগ্ন রেলসেতুর রাস্তার একাংশ বেহাল। সেতুর রাস্তার উপরে ঢালাইয়ের রড বেরিয়ে এসেছে। সংযোগের কিছু অংশ ভেঙে গিয়ে গর্ত হয়েছে উপর থেকে নীচ পর্যন্ত। এর জেরে ভারী যানবাহন চলাচলের এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জানান যানবাহনচালকেরা। অবিলম্বে এটি সংস্কারের দাবি তুলেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধু মেলেকোলা নয়। গাড়ুই সংলগ্ন রেলসেতুতেও স্থায়ী সংস্কারের প্রয়োজন রয়েছে। স্থানীয়েরা ও চালকদের অভিযোগ, মাঝে মাঝে সংস্কার হলেও স্থায়ী সমাধান না হওয়ায় সমস্যা বার বার ফিরে আসছে। সেতুর কিছু অংশে গর্ত এবং বেরিয়ে থাকা রডের কারণে বর্ষায় মোটরবাইক চালকেরা তা না বুঝতে পেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন। গাড়ি চালক দীপক তিওয়ারি বলেন, “যে ভাবে একাংশে রডগুলো বেরিয়ে রয়েছে, গাড়ির চাকায় লাগলে ক্ষতি তো হবেই, দুর্ঘটনাও ঘটে যেতে পারে। বর্ষায় জল জমলে বাইক থেকে শুরু করে বড় গাড়ি— সব চালকেরই সমস্যা হয়। জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ পথে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।” আর এক চালক চন্দন স্বর্ণকার বলেন, “সেতুর যা অবস্থা বৃষ্টির জল জমলে পরিস্থিতি আরও খারাপ হয়। গাড়ির চালকদের অসুবিধা হচ্ছে।” এ বিষয়ে জাতীয় সড়কের আধিকারিকপ্রিয়াংশু সিংহ বলেন, “বর্ষার জন্য কাজ শুরু হয়নি। আপাতত সংস্কার কাজ চলছে। বৃষ্টি শেষ হলেই স্থায়ী সংস্কার শুরু হবে।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Bridge road

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy