Advertisement
E-Paper

কাটমানি আদায়, ভোট-পরবর্তী হিংসার অভিযোগ! এ বার পুলিশের জালে ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ

ভাতারের বলগোনা এলাকার বাসিন্দা সফিকুল। রাজ্যে পালাবদলের পর পরই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। সেই সব অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ২৩:৪৮
গ্রেফতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।

গ্রেফতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। —নিজস্ব চিত্র।

কাটমানি আদায়, আর্থিক দুর্নীতির অভিযোগ তো রয়েইছে, একই সঙ্গে তাঁর বিরুদ্ধে উঠেছে ভোট-পরবর্তী হিংসার অভিযোগও। এই সব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার পূর্ব বর্ধমানের ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সেখ সফিকুল আলমকে গ্রেফতার করল পুলিশ।

ভাতারের বলগোনা এলাকার বাসিন্দা সফিকুল। রাজ্যে পালাবদলের পর পরই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। পুলিশ সূত্রে খবর, আর্থিক দুর্নীতে নাম জড়িয়েছে ওই নেতার। এ ছাড়াও, স্থানীয়দের থেকে কাটমানি আদায়ের অভিযোগও রয়েছে। ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাঁর যোগ ছিল বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিলেন সফিকুল।

সোমবার নিজের এলাকায় সফিকুল ফিরেছিলেন বলে খবর ছিল পুলিশের কাছে। গোপন সূত্রে সেই খবর পেয়েই পুলিশ বলগোনা এলাকায় হানা দেয়। ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে সফিকুলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করানো হবে। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।

East Bardhaman Bhatar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy