বারাণসীর সোনারপুরায় কোচবিহার কালীবাড়ি সংস্কার করবে রাজ্য পর্যটন দফতর। এর পাশাপাশি ওই এলাকায় ন’তলা একটি হসপিটালিটি সেন্টার গড়ে তোলা হবে বলে পর্যটন দফতর জানিয়েছে। তাতে থাকার ব্যবস্থা, কফিশপ, লাইব্রেরি ইত্যাদি থাকবে। ধর্মীয়-সাংস্কৃতিক-হেরিটেজ পর্যটনের এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৮০ কোটি টাকা। বুধবার ওই কালীবাড়ি এবং সংলগ্ন এলাকা পরিদর্শন করেন পর্যটন-প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন অধিকর্তা সুমন্ত সহায় ও অন্যান্য পদস্থ কর্তারা।