E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কটাক্ষ দিলীপের

আগে সরকারি দফতরে আমজনতার প্রবেশাধিকার ছিল না। সহায়তা মিলত না। মানুষ এখন সরকারি দফতরে গিয়ে খোঁজ নিচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৬ ০৯:১৭
পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। ফাইল চিত্র।

গত ৫০ বছর ধরে যে সরকারগুলি ছিল, তাদের কারণেই বেশির ভাগ রাজ‍্য সরকারি কর্মীর মানুষের জন‍্য কাজ করার মানসিকতা নেই— মন্তব্য করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার বণিকসভা ক্যালকাটা চেম্বারের অনুষ্ঠানে তাঁর দাবি, কাজ না করার অভ্যাস বদলাতে সময় লাগলেও, তা বদলাবে। তার পরে মানুষ বুঝবেন সরকার কী করছে। রাজ্যের এই মন্ত্রীর কথায়, ‘‘এত বছরের পাপ ধুতে সময় লাগে বলেই উন্নতি চোখে দেখা যাচ্ছে না। মানসিকতা বদলাতে হবে কর্মীদের। আগে সরকারি দফতরে আমজনতার প্রবেশাধিকার ছিল না। সহায়তা মিলত না। মানুষ এখন সরকারি দফতরে গিয়ে খোঁজ নিচ্ছেন।’’

এ দিন রাজ্যের মানুষের আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়াতেও জোর দেন তিনি। বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডারের মতো টাকা হাতে দিয়ে কত দিন চলবে? এমন রাজনীতি ২/৪ বছর চলতে পারে। তার পরে? তাই রাজ্যবাসীর আয়ের পথ খুলে দিতে হবে। যাতে তিনি রোজগার করতে পারেন।” পশ্চিমবঙ্গের বহু মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ক্ষোভের মুখে পড়েছে বিজেপি সরকার। এই পরিস্থিতিতে দিলীপের বক্তব্য তাৎপর্যপূর্ণ বার্তা বলেই মত সংশ্লিষ্ট মহলের।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Dilip Ghosh BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy