ফরওয়ার্ড ব্লকে যোগ দিলেন বামফ্রন্টের আর এক শরিক দল
ডিএসপি-র বহু নেতৃত্ব। আইনজীবী তথা ডিএসপি নেতা নজরুল ইসলাম-সহ বেশ কিছু সদস্য
রবিবার ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতর হেমন্ত বসু ভবনে এসে নতুন দলে যোগ দিয়েছেন।
তাঁদের দাবি, ফ ব-র সঙ্গে সংযুক্ত হল ডিএসপি। যোগদান-পর্বে ছিলেন ফ ব-র রাজ্য
সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রীমন্ত মিত্র-সহ
অন্যেরা। প্রসঙ্গত, এর আগে ডিএসপি-র নেতৃত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী
প্রবোধ সিন্হা। কিছু নেতাদের নিয়ে তিনি আগেই এনসিপি-তে যোগ দিয়েছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
সঠিক খবর পেতে গুগ্লে বেছে নিন আনন্দবাজার ডট কম
ফলো করুন আমাদের মাধ্যমগুলি