E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ইন্দ্রনীলকে তলব

বুধবার ইন্দ্রনীলকে তার সমস্ত সংস্থার ১০ বছরের আর্থিক লেনদেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি সহ বেলা ১১টা নাগাদ তলব করা হয়েছে।

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০৭:৫৯
ইন্দ্রনীল সেন।

ইন্দ্রনীল সেন। — ফাইল চিত্র।

দুর্গাপুজোয় ইউনেস্কোর নাম করে ভিআইপি পাস বিক্রি এবং নিজের ঘনিষ্ঠ সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার দুর্নীতির অভিযোগ তো ছিলই। এ বার সিভিক ভলান্টিয়ার নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও উঠল। আজ, বুধবার ইন্দ্রনীলকে তার সমস্ত সংস্থার ১০ বছরের আর্থিক লেনদেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি সহ বেলা ১১টা নাগাদ তলব করা হয়েছে। ইডি সূত্রে অভিযোগ, মুর্শিদাবাদে সিভিক ভলান্টিয়ার নিয়োগ দুর্নীতিতে ইন্দ্রনীলের যোগাযোগের ‘প্রাথমিক তথ্য’ পাওয়া গিয়েছে। ইন্দ্রনীল মুর্শিদাবাদ জেলার তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন। দুর্গাপুজোর কার্নিভাল, ফিল্ম উৎসব এবং বই মেলায় আর্থিক দুর্নীতির সঙ্গেও তাঁর যোগাযোগের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযোগ ইডি সূত্রের। ইন্দ্রনীল ফোন ধরেননি, মেসেজ করা হলে মঙ্গলবার রাত পর্যন্ত উত্তর দেননি।


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Civic Volunteers ED

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy