Advertisement
E-Paper

ঋণ নিয়ে মেটায়নি ১ হাজার ১১১ কোটি টাকা! তদন্তে নেমে ৬ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতার এক সংস্থা থেকে ঋণ নেয় ওড়িশা এবং হায়দারাবাদের দুই সংস্থা। কিন্তু ঋণের টাকা শোধ করা হয়নি। সেই ঋণখেলাপি সূত্রেই ইডির কলকাতা শাখা তদন্ত শুরু করে তল্লাশি চালায় ওড়িশা এবং হায়দরাবাদের দু’টি সংস্থার দফতর এবং মালিকানাধীন বাড়িতে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৭

— প্রতীকী চিত্র।

এক ঋণখেলাপি মামলায় প্রায় ৬.৩৫ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ় করা হয়েছে বলে জানাল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। অভিযুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে ১ হাজার ১১১ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগ রয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতার এক সংস্থা থেকে ঋণ নেয় ওড়িশা এবং হায়দারাবাদের দুই সংস্থা। কিন্তু ঋণের টাকা শোধ করা হয়নি। সেই ঋণখেলাপি সূত্রেই ইডির কলকাতা শাখা তদন্ত শুরু করে তল্লাশি চালায় ওড়িশা এবং হায়দরাবাদের দু’টি সংস্থার দফতর এবং মালিকানাধীন বাড়িতে।

অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ৬.৩৫ কোটি টাকার সম্পত্তি। তার মধ‍্যে ১.৯৫ কোটি টাকা মূল্যের নগদ ও গয়না রয়েছে। ব‍্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে ১.৫০ কোটি টাকা। তল্লাশিতে ডিজিটাল ডিভাইস, স্থাবর-অস্থাবর সম্পত্তির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

ED Raid in Kolkata Enforcement Directorate

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy