E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সৈকত থেকে সরতে হবে হকারদের

গত রাজ্য সরকারের আমলে ২০২৩ সালে হকারদের উচ্ছেদের নির্দেশ দিয়েছিল প্রশাসন। তবে তার বাস্তবায়নে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৬:১০

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিঘার সৈকতে আর বসতে দেওয়া হবে না হকারদের। মঙ্গলবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ) এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।এই নির্দেশে সিঁদুরে মেঘ দেখছেন কয়েক হাজার হকার।

গত রাজ্য সরকারের আমলে ২০২৩ সালে একদফা এই সব হকারদের উচ্ছেদের নির্দেশ দিয়েছিল প্রশাসন। তবে তার বাস্তবায়নে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তাতে পিছু হটে প্রশাসন। এই আবহে সোমবার রাতে মাইক নিয়ে প্রশাসনের তরফে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দিঘার সৈকতে সব ধরনের হকারদের আর বসতে দেওয়া হবে না।

অতিরিক্ত জেলাশাসক তথা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রতীক অশোক ধূমাল বলেন, ‘‘পর্যটকদের অসুবিধার কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হয়েছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
hawkers digha

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy