E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কার্তুজ উদ্ধারে ধৃত আরও ১

সোমবার ময়দানের কাছ থেকে সাহিদুল্লাকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতকে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ২৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজত দেন বিচারক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ০৭:২৪
ধৃতের নাম সাহিদুল্লা মল্লিক।

ধৃতের নাম সাহিদুল্লা মল্লিক। —প্রতীকী চিত্র।

ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে কার্তুজ উদ্ধারের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম সাহিদুল্লা মল্লিক। বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। সোমবার ময়দানের কাছ থেকে সাহিদুল্লাকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতকে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ২৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজত দেন বিচারক। সরকারি কৌঁসুলি রাধাকান্ত রং জানান, ধৃতের কাছ থেকে দশটি ৭.৬৫ এমএম পিস্তলের কার্তুজ উদ্ধার করা হয়েছে। মিলেছে একটি বাসের টিকিটও।

গত ২৫ মে ধর্মতলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ১২০ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছিল এসটিএফ। গ্রেফতার করা হয় রামকৃষ্ণ মাঝি নামে এক যুবককে। তার একটি ব্যাগ থেকে মেলে ১০০টি ৮ এমএম পিস্তলের কার্তুজ ও কুড়িটি ৭.৬৫ এমএম পিস্তলের কার্তুজ। গোয়েন্দারা জানান, রামকৃষ্ণকে জেরা করে উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজেশ কুমারকে গ্রেফতার করা হয়েছিল। এই দু’জনকে জেরা করে সাহিদুল্লার নাম উঠে আসে। রামকৃষ্ণ পুলিশের কাছে দাবি করেছে, সে সাহিদুল্লাকে কার্তুজ সরবরাহ করত। যা সাহিদুল্লা এই রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করত।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
arrest Dharmatala Arms Recovery

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy