E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

দুই ২৪ পরগনা থেকে উদ্ধার তিন জনের দেহ

বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার উস্তির উত্তর কুসুম এলাকার মাঠ থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০৮:১২

— প্রতীকী চিত্র।

উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে উদ্ধার হল এক মহিলা-সহ তিন জনের পচাগলা দেহ।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার উস্তির উত্তর কুসুম এলাকার মাঠ থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

অন্য একটি ঘটনায়, এ দিনই উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকার ধান্যকুড়িয়া পঞ্চায়েতের পণ্ডিতজি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিদ্যাধরী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। নদীতে দেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এর পাশাপাশি, গত মঙ্গলবার উত্তর ২৪ পরগনারই আমডাঙা থানা এলাকার সন্তোষপুরের মথুরা গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে তন্ময় জানা (৪৫) নামে এক ব্যক্তির পচাগলা দেহ। তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী ছিলেন। তন্ময়ের স্ত্রী চিকিৎসক। এও জানা গিয়েছে, একই বাড়িতে তন্ময় তাঁর স্ত্রী-পুত্র ও শাশুড়িকে নিয়ে থাকলেও তাঁদের পারস্পরিক সম্পর্ক ভাল ছিল না। মৃতদেহের পাশে রক্তের চিহ্ন মিলেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
unnatural death Dead body recovered police investigation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy