E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুরে অভিযুক্ত বিজেপি নেতা

তপতীর দাবি, রাস্তার ধারে থাকা ওই ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাঁদের বেশ কিছুটা জায়গা রয়েছে। সেখানে ইমারতি দ্রব্য রাখা ছিল। খুঁটিপুজো হবে বলে ইমারতি দ্রব্য সরিয়ে নেওয়ার কথা বলেন ওই বিজেপি নেতা এবং তাঁর দলবল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২০

— প্রতীকী চিত্র।

একটি ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর চালানো এবং জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। গত ২২ অগস্ট রাতে ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভা এলাকার নোদাখালি থানার অন্তর্গত চকমানিক জোড়াপোলে। সেন্টারের মালকিন তপতী রায়ের অভিযোগ, জায়গা দখলের চেষ্টার পাশাপাশি সেখানে ভাঙচুর চালানো হয় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুজন ভক্তের নেতৃত্বে। সেন্টারের কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

তপতীর দাবি, রাস্তার ধারে থাকা ওই ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাঁদের বেশ কিছুটা জায়গা রয়েছে। সেখানে ইমারতি দ্রব্য রাখা ছিল। খুঁটিপুজো হবে বলে ইমারতি দ্রব্য সরিয়ে নেওয়ার কথা বলেন ওই বিজেপি নেতা এবং তাঁর দলবল। অভিযোগ, ইট সরানো না হলে হুমকি দেওয়া হয়। বেশ কিছু ইট চুরি যায় বলে জানান অভিযোগকারিণী। সেন্টারের জানলার কাচ এবং সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। নোদাখালি থানা এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের অফিসে অভিযোগ জানানো হয়। তবে পুলিশে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে জানান তপতী। তিনি পুরো ঘটনা জানিয়ে লিখিত ভাবে রাজ্য বিজেপির দফতরে সুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা সুজন ভক্ত। তাঁর পাল্টা অভিযোগ, তাঁর দুর্নাম করার চেষ্টা করছেন অভিযোগকারিণী। কোনও অনুমতি ছাড়াই ওই ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন তপতী। তাঁর দাবি, ওই জায়গায় দীর্ঘ ৬০ বছর ধরে দুর্গাপুজো হচ্ছে। পুজো বন্ধ করার চক্রান্তের জন্যই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে দাবি ওই নেতার। তাঁর আরও দাবি, ডায়াগনস্টিক সেন্টারে বিজেপির কেউ ভাঙচুর চালায়নি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Vandalism BJP Leader BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy