হবু স্ত্রীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। নির্যাতিতা মহিলা বৃহস্পতিবার কলকাতা পুলিশের পূর্ব ডিভিশনের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, পেশায় শিক্ষিকা ওই মহিলার সঙ্গে তিন বছরের সম্পর্ক ছিল অভিযুক্তের। তাঁদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু অভিযোগ, ওই চিকিৎসক অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক রাখছিলেন। সম্প্রতি দু’জনকে একসঙ্গে দেখে ফেলেন নির্যাতিতা। অশান্তি শুরু হয়। এর পরেই মিটমাট করে নেওয়ার নাম করে অভিযুক্ত তাঁর হবু স্ত্রীকে নিজের ফ্ল্যাটে ডেকে ধর্ষণ ও মারধর করেন বলে অভিযোগ। তাঁকে হুমকিও দেন। তদন্তে নেমে অভিযুক্ত চিকিৎসক এবং নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা।