E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মিড-ডে মিল পেল না কিছু স্কুল

গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলিপুরে রান্নাঘরের উদ্বোধন করেন। সে দিনের পরে সোমবারও উল্টোডাঙা, হেদুয়া অঞ্চল, পঞ্চাননতলা, শিয়ালদহের একটি করে স্কুলে মিড-ডে মিল পৌঁছয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৬ ০৭:৩৫

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

শনিবারের পরে সোমবারও ইসকনের পাঠানো মিড-ডে মিল পৌঁছল না শহরের কয়েকটি স্কুলে। ইসকনের দু’টি কেন্দ্রীয় রান্নাঘর— আলিপুর ও বাগবাজার থেকে শহরের ৪৯৮টি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে মিড-মিল পৌঁছনোর কথা। অভিযোগ, এ দিন বাগবাজারের রান্নাঘর থেকে কয়েকটি স্কুলে খাবার যায়নি। ফলে পড়ুয়াদের জন্য কেক-বিস্কুটের ব্যবস্থা করতে হয়েছে স্কুল কর্তৃপক্ষদের।

গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলিপুরে রান্নাঘরের উদ্বোধন করেন। সে দিনের পরে সোমবারও উল্টোডাঙা, হেদুয়া অঞ্চল, পঞ্চাননতলা, শিয়ালদহের একটি করে স্কুলে মিড-ডে মিল পৌঁছয়নি।

২০১২ সাল থেকে বাগবাজারের রান্নাঘর থেকে কিছু স্কুলে মিড-ডে মিল দেয় ইসকন। সেই তালিকায় আরও স্কুল জুড়েছে। ইসকন জানিয়েছে, নতুন স্কুলগুলির ঠিকানা পাওয়া ও স্কুল পর্যন্ত খাবারের গাড়ি যাওয়া নিয়ে বিভ্রান্তি রয়েছে। অনেক স্কুল গলির ভিতরে হওয়ায় গাড়ি ঢুকছে না। ইসকন কলকাতার কমিউনিকেশন ডিরেক্টর অনন্ত ভগবান দাস বলেন, ‘‘কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল। তার দ্রুত সমাধান করছি।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
mid-day meal scheme mid-day meal West Bengal government Government Schools

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy