E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মহালয়ায় বাড়তি নজরদারি ব্যারাকপুরের ঘাটগুলিতে 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা গঙ্গাবক্ষে নজরদারি চালাবেন। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ও মণিরামপুরের ১০টি ঘাটে মাত্রাতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে বাড়তি নজর রাখার কথাও জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৫:০৮

— প্রতীকী চিত্র।

আজ, শুক্রবার মহালয়া উপলক্ষে তর্পণের জন্য গঙ্গার ঘাটগুলিতে ভিড় হবে বলে আগাম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুশোটিরও বেশি ঘাটে নজরদারি রাখা নিয়ে শুক্রবার ব্যারাকপুর কমিশনারেটের ১৩টি থানা, স্পেশাল ব্রাঞ্চ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার অমিতকুমার সিংহ। কমিশনারেট সূত্রের খবর, বেশ কিছু ঘাটে ভোর থেকেই সিসি ক্যামেরা ও উর্দিধারী পুলিশের নজরদারি যেমন থাকবে, তেমনই সাদা পোশাকের পুলিশও ভিড়ে মিশে থাকবে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা গঙ্গাবক্ষে নজরদারি চালাবেন। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ও মণিরামপুরের ১০টি ঘাটে মাত্রাতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে বাড়তি নজর রাখার কথাও জানানো হয়েছে। তর্পণে আসা বড়দের সঙ্গে থাকা ছোটদের কেউ হারিয়ে গেলে ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সদস্যেরা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন।

ব্যারাকপুরের পুলিশ কমিশনার বলেন, ‘‘মহালয়ার তর্পণে ঘাটগুলিতে ভিড় হবে, সেটাই স্বাভাবিক। আমরা সজাগ আছি। অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Mahalaya tarpan Barrackpore Ganges River Bank police security Barrackpore Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy