E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বালিকার যৌন হেনস্থায় যাবজ্জীবন কারাবাস

আদালত সূত্রের খবর, ২০১৩ সালের সেপ্টেম্বরে বালিকা তার মাসির বাড়িতে থাকাকালীন চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ইমতিয়াজ তাকে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। যার জেরে তার যৌনাঙ্গে গুরুতর জখম তৈরি হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩২

— প্রতীকী চিত্র।

কলকাতার বাসিন্দা, বছর ছয়েকের এক বালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে দোষী সাব্যস্ত মহম্মদ ইমতিয়াজ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায়।

আদালত সূত্রের খবর, ২০১৩ সালের সেপ্টেম্বরে বালিকা তার মাসির বাড়িতে থাকাকালীন চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ইমতিয়াজ তাকে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। যার জেরে তার যৌনাঙ্গে গুরুতর জখম তৈরি হয়। প্রায় দু’মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই বালিকা। তার মাসির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে ইমতিয়াজকে গ্রেফতার করা হয়। কিন্তু কলকাতা হাই কোর্ট ওই মামলায় ইমতিয়াজের জামিন মঞ্জুর করে।

সরকারি আইনজীবী মাধবী ঘোষ বলেন, ‘‘জামিন পেয়ে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। তাকে পরে মাদক পাচারের মামলায় গ্রেফতার করা হয়েছিল। ওই মামলাতেও কলকাতা হাই কোর্ট থেকে তার জামিন মঞ্জুর হয়। ফের পালিয়ে যায় সে। সম্প্রতি অস্ত্র আইনের ধারায় ফের তাকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। সোমবার সাজা ঘোষণা করেছেন বিচারক। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন বিচারক।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Life Imprisonment Alipore Court POCSO Case Sexual Assault

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy