E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাড়ির একাংশ ভেঙে আটক চার, পরে উদ্ধার

পুলিশ জানায়, বলরাম দে স্ট্রিটের ওই তেতলা বাড়িটি প্রায় ১৫০ বছরের পুরনো। বিপজ্জনক হওয়ায় পুরসভার তরফে আগেই নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও বাড়ির একাংশে বাসিন্দারা থাকছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ০৭:৩০
An image of the broken house

অঘটন: রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় এই বাড়িতেই আটকে পড়েছিলেন চার জন। বুধবার, গিরিশ পার্ক থানা এলাকায়।  ছবি: রণজিৎ নন্দী।

বর্ষা আসার আগেই উত্তর কলকাতায় ভেঙে পড়ল একটি বিপজ্জনক বাড়ি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক থানা এলাকার বলরাম দে স্ট্রিটে। আচমকা ওই বাড়ির একাংশ ভেঙে পড়ায় ভিতরে চার জন আটকে পড়েন। পরে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলে গিয়ে তাঁদের উদ্ধার করে। তবে কারও আঘাত লাগেনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানায়, বলরাম দে স্ট্রিটের ওই তেতলা বাড়িটি প্রায় ১৫০ বছরের পুরনো। বিপজ্জনক হওয়ায় পুরসভার তরফে আগেই নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও বাড়ির একাংশে বাসিন্দারা থাকছিলেন বলে অভিযোগ। এমনকি, নীচে দোকানও ছিল। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তেতলার একাংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধুলোয় ঢেকে যায় আশপাশের এলাকা। আটকে পড়েন চার জন। তবে তাঁদের দ্রুত বার করে আনা হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘রাতের বেলা হঠাৎ হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার আওয়াজে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পাশের বাড়ির একাংশও ক্ষতিগ্রস্ত হয়।’’ এ দিকে ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যান পুরসভার ইঞ্জিনিয়ারেরা। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিংহ বলেন, ‘‘বাড়িটিতে আগেই নোটিস দেওয়া হয়েছিল। বিপজ্জনকএকাংশ ভেঙে ফেলার কাজও শুরু হয়েছিল। পুরসভার তরফে পুরো বাড়িটিই ভেঙে ফেলা হবে। সেই কাজ শুরু হয়েছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Old house Danger Kolkata Municipality Corporation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy