Advertisement
E-Paper

মহালয়ার ভোরে ২ কিলোমিটার জুড়ে আলপনা আঁকল কলকাতা

মহালয়ার সকালের প্রথম সূর্যের আলো যখন এসে পড়ল কালো পিচের রাস্তায়, তখন দেখা গেল সেই কালো মুখ ঢেকেছে হাজার রঙের রামধনুতে। কোথাও পাতা, কোথাও ফুল, কোথাও প্রজাপতি...। প্রায় ২ কিলোমিটার রাস্তা জুড়ে শিল্পীর মনের আঁকিবুঁকি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৩৫
রাস্তা জুড়ে রঙের খেলা। নিজস্ব চিত্র।

রাস্তা জুড়ে রঙের খেলা। নিজস্ব চিত্র।

ভোরের আলো ফোটার আগেই কাজ শেষ হয়ে গিয়েছিল ওঁদের। মহালয়ার সকালের প্রথম সূর্যের আলো যখন এসে পড়ল কালো পিচের রাস্তায়, তখন দেখা গেল সেই কালো মুখ ঢেকেছে হাজার রঙের রামধনুতে। কোথাও পাতা, কোথাও ফুল, কোথাও প্রজাপতি...। প্রায় ২ কিলোমিটার রাস্তা জুড়ে শিল্পীর মনের আঁকিবুঁকি।

আরও পড়ুন: মহালয়ার ভোরে দক্ষিণেশ্বর, দেখুন ফেসবুক লাইভ...

মহালয়ার ভোরে এমনই নতুনত্ব শিল্পের সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার লেকভিউ রোড। সৌজন্যে সমাজসেবী সংঘ। এই দুর্গোৎসব কমিটির পক্ষ থেকেই নেওয়া হয়েছিল এমন অভিনব উদ্যোগ। আর সেই উদ্যোগেই গতকাল রাত থেকে শুরু হয় রাস্তায় আঁকার কাজ। কলকাতার বিভিন্ন আর্ট কলেজের প্রায় ২০০ জন পড়ুয়া রং তুলি নিয়ে নেমে পড়েছিল রাস্তায়। উদ্দেশ্য একটাই। পুজোর আগে আরও একটু সুন্দর করে তোলা নিজেদের শহরকে।

দেখুন ভিডিও

পুজো উদ্যোক্তারা জানালেন, চারিদিকে এত নোংরা, জঞ্জালের মধ্যে মানুষকে একটু সচেতন করে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। সারা রাত ধরে কাজ করার পর সকাল ৬টার একটু আগে শেষ হয়েছে আলপনা তৈরির কাজ। এর পর থেকে যানবাহন চলাচলও চালু হয়েছে ওই রাস্তায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী এসেছিলেন আলপনাটি উদ্বোধন করতে।

lakeview road South Kolkata Design Mahalaya মহালয়া লেকভিউ রোড

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy