Advertisement
E-Paper

জরুরি অবতরণ

মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি রবিবার দিল্লি থেকে বাগডোগরা যাচ্ছিল। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০২:২৬

মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি রবিবার দিল্লি থেকে বাগডোগরা যাচ্ছিল। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। এ দিন দুপুর ১-২৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। বিমানে ১১৫ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী ছিলেন। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। পরে অন্য একটি বিমানে ওই যাত্রীদের বাগডোগরা পৌঁছে দেওয়া হয়।

Bagdogra-bound Bagdogra flight Delhi precautionary landing technical snag

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy