E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ব্যবসায়ীকে অপহরণে ধৃত আর এক ব্যবসায়ী

পুলিশ সূত্রের খবর, মেটিয়াবুরুজ থানা এলাকার বাসিন্দা ইরফান খান নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে তাঁর বোন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০৯:২৪

—প্রতীকী চিত্র।

ব্যবসায়ে আর্থিক লেনদেনের জেরে এক কাপড় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে আর এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মেটিয়াবুরুজ থানা এলাকার পাহাড়পুরে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সলমন খান।

পুলিশ সূত্রের খবর, মেটিয়াবুরুজ থানা এলাকার বাসিন্দা ইরফান খান নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে তাঁর বোন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। জানা যায়, সকালে বাড়ি থেকে বাজার করতে বেরিয়েছিলেন ইরফান। কিন্তু কয়েক ঘণ্টা পরেও বাড়ি ফেরেননি। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল। এর পরেই ইরফানের বোন পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেন। তার পরে ইরফানের মোবাইলের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে দাবি, ইরফানের মোবাইলের সূত্র এবং স্থানীয় বাজারে গিয়ে খোঁজাখুঁজির পরে জানা যায়, আর এক কাপড় ব্যবসায়ী সলমন ইরফানকে তুলে নিয়ে গিয়ে পাহাড়পুর এলাকায় আটক করে রেখেছে। এর পরে পুলিশের তদন্তকারী দল পাহাড়পুর এলাকায় গিয়ে ইরফানকে উদ্ধার করে। পাশাপাশি সলমনকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়।রবিবার সলমনকে আলিপুরে ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হলে ১৪ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রের দাবি, ওই দুই ব্যবসায়ীর মধ্যে ব্যবসার কারণে মোটা টাকা লেনদেন হয়েছিল। ইরফানের থেকে টাকা পাওনা ছিল সলমনের। কিন্তু একাধিক বার তাগাদা দিলেও ইরফান টাকা ফেরত না দেওয়ায় তাঁকে অপহরণ করা হয় বলে পুলিশের দাবি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
police investigation Metiabruz

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy