E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মিলল বেতন

কলকাতা পুলিশের অধীনে কাজ করলেও কলকাতা পুরসভা থেকে বেতন হয়, এমন এক হাজার সিভিক ভলান্টিয়ারের। বাম আমলে তাঁদের পুরসভার অধীনে সিভিক পুলিশ হিসাবে কাজে নেওয়া হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৭:৪৫

— প্রতীকী চিত্র।

অবশেষে বেতন হল সিভিক ভলান্টিয়ারদের। শনিবার তাঁরা এক মাসের বেতন পেয়েছেন বলে দাবি করেছেন। যদিও সেপ্টেম্বর মাসের বেতন তাঁরা কবে পাবেন, সেই প্রশ্ন তুলছেন সিভিক ভলান্টিয়ারদের অনেকেই।

কলকাতা পুলিশের অধীনে কাজ করলেও কলকাতা পুরসভা থেকে বেতন হয়, এমন এক হাজার সিভিক ভলান্টিয়ারের। বাম আমলে তাঁদের পুরসভার অধীনে সিভিক পুলিশ হিসাবে কাজে নেওয়া হয়েছিল। পরবর্তী কালে তাঁদের সঙ্গে আরও অনেককে যুক্ত করে সিভিক ভলান্টিয়ার করে দেওয়া হয়। এখনও সিভিক পুলিশ হিসাবে নিয়োগ হওয়া অংশের বেতন পুরসভা দেয়। সেটাই গত দু’মাস ধরে হচ্ছিল না বলে অভিযোগ। পুলিশ ও পুরসভার দাবি, দ্রুত সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Civic Volunteers Salary West Bengal government

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy