E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গেরুয়া রং সম্পূর্ণ, ডাক আন্দোলনের

অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নিরাপত্তাকর্মীদের ঘর ঘিরে রং-বিতর্কে ফের নতুন পর্ব। গত মঙ্গলবার নাট্যকর্মী ও শিল্পীদের একাংশ ঘরের বাইরের অংশ সাদা রং করে দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৬ ০৮:১৫
অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নিরাপত্তাকর্মীদের ঘর ঘিরে রং-বিতর্কে ফের নতুন পর্ব।

অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নিরাপত্তাকর্মীদের ঘর ঘিরে রং-বিতর্কে ফের নতুন পর্ব। — ফাইল চিত্র।

অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নিরাপত্তাকর্মীদের ঘর ঘিরে রং-বিতর্কে ফের নতুন পর্ব। গত মঙ্গলবার নাট্যকর্মী ও শিল্পীদের একাংশ ঘরের বাইরের অংশ সাদা রং করে দেন। ২৪ ঘণ্টার মধ্যেই ফের গেরুয়া করা হয়েছিল ঘরের কিছু অংশ। রবিবার বাকি অংশেও গেরুয়া রং করা হল।

এ দিন সেখানে ছিলেন বিজেপির দক্ষিণ কলকাতা সাংস্কৃতিক সেলের যুগ্ম আহ্বায়ক গৌতম সিংহ। ভারতীয় মজদুর সঙ্ঘের অ্যাকাডেমি শাখার সম্পাদক প্রকাশ নায়েক বলেন, ‘‘আমরা অসম্পূর্ণ কাজটাই সম্পন্ন করছি।’’ ওই ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি এবং ভারতমাতার ব্যানার নিয়ে গৌতমের দাবি, ‘‘এগুলি আগে থেকেই রয়েছে।’’ অ্যাকাডেমি কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি।

অন্য দিকে, এই ঘটনার প্রতিবাদে শিল্পী ও নাট্যকর্মীদের একাংশ ১৯ অগস্ট দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাকাডেমির সামনে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছেন। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। শিল্পীদের দাবি, অ্যাকাডেমিকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা উচিত।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Academy of Fine Arts West Bengal government

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy