E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

শিশু রোগীকে ‘মার’, অভিযোগ বি সি রায়ে

গত ৯ মে উত্তর কলকাতার খাসমহল স্ট্রিটে একটি বাড়ির দরজার একাংশ ভেঙে পড়ে। তাতে ওই বাড়ির বাসিন্দা সৌরনীল কুণ্ডুর বাঁ পায়ের কড়ে আঙুলে চোট লেগেছিল। তড়িঘড়ি পরিজনেরা তাকে বি সি রায় শিশু হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৬:২০

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ির মূল দরজার একটি অংশ ভেঙে পড়ায় পায়ে চোট পেয়েছিল চার বছরের এক শিশু। হাসপাতালে যাওয়ার পরে ক্ষতে সেলাই করতে নিয়ে যাওয়ার সময়ে ওই শিশুটিকে নার্স ও চিকিৎসকেরা মারধর করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে শিশুটির পরিবার।

জানা গিয়েছে, গত ৯ মে উত্তর কলকাতার খাসমহল স্ট্রিটে একটি বাড়ির দরজার একাংশ ভেঙে পড়ে। তাতে ওই বাড়ির বাসিন্দা সৌরনীল কুণ্ডুর বাঁ পায়ের কড়ে আঙুলে চোট লেগেছিল। তড়িঘড়ি পরিজনেরা তাকে বি সি রায় শিশু হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যান। অভিযোগে ওই শিশুর মামা জানিয়েছেন, পরীক্ষা করার পরে সৌরনীলের আঙুলে সেলাই করার পরামর্শ দেন চিকিৎসক। এর পরে মাইনর ওটি-তে নিয়ে যাওয়ার সময়ে সৌরনীলকে নার্স ও চিকিৎসকেরা মারধর করেন। তাতে শিশুটির মুখে ও পেটে চোট লাগে।

সৌরনীলের মামা সুদীপ্ত ঘোষ বলেন, ‘‘হাসপাতালের বারান্দায় ও সর্বত্র সিসি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ পরীক্ষা করলেই পুরোটা দেখা যাবে। আমরা সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।’’ বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষ শুধু জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ, মঙ্গলবার শিশুটির পরিবারকে দেখা করতে বলা হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Child Harassment bc roy child hospital

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy