E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মাসখানেকের মধ্যে কালীঘাট স্কাইওয়াকের কাজ শেষের আশা

বহু জট কাটিয়ে ২০২২ সালের জানুয়ারি মাসে কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল। ২০২৩ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার জন্য তা হয়নি।

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ০৯:১৬
মির্মীয়মাণ: কাজ চলছে কালীঘাট স্কাইওয়াকের।

মির্মীয়মাণ: কাজ চলছে কালীঘাট স্কাইওয়াকের। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

কালীঘাট স্কাইওয়াকের কাজ প্রায় শেষের মুখে। এখন কাজের যেমন গতিপ্রকৃতি, তাতে পুরো কাজ শেষ হতে আরও মাসখানেক সময় লাগবে বলে নির্মাণকারী সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়েছে। কালীঘাট স্কাইওয়াক নির্মাণের বরাতপ্রাপ্ত সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে পুরোদমে কাজ চলছে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে গিয়ে প্রতি পদে বাধার সম্মুখীন হতে হয়েছে।

বহু জট কাটিয়ে ২০২২ সালের জানুয়ারি মাসে কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল। ২০২৩ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার জন্য তা হয়নি। সম্প্রতি স্কাইওয়াক ঘুরে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। পরে তিনি বলেন, ‘‘স্কাইওয়াকের মূল কাজ শেষ। আনুষঙ্গিক কাজ কিছু বাকি আছে। সেগুলি হতে মাসখানেক সময় লাগবে। শেষ হলেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন।’’ দক্ষিণেশ্বর স্কাইওয়াকের কাজ শুরু হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে স্কাইওয়াক তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রায় ৫০০ মিটার লম্বা এবং সাড়ে ১০ মিটার চওড়া ওই স্কাইওয়াক তৈরিতে খরচ ধরা হয় ৮০ কোটি টাকা।

পুরসভা সূত্রের খবর, কালীঘাটের মতো ঘিঞ্জি এলাকায় মাটির নীচ দিয়ে শতাব্দীপ্রাচীন একাধিক নিকাশি নালা ও জলের পাইপলাইন গিয়েছে। গত তিন বছরে মাটি খুঁড়তে গিয়ে
একাধিক বার ওই সব পাইপ ফেটেছে। এক বার স্কাইওয়াকের স্তম্ভের কাজ করতে গিয়ে কালীঘাট থানার কাছে নিকাশির একটি বিশাল পাইপ ফেটে যায়। ওই নিকাশি নালার অভিমুখ পরিবর্তন করে নতুন নালা তৈরি করে কলকাতা পুরসভা।

স্কাইওয়াকের একটি দিক কালীঘাট মন্দির থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে নামছে।
আর একটি দিক কালীঘাট থানার পাশ দিয়ে গুরুপদ হালদার রোডের দিকে নেমেছে। পুরসভা সূত্রের খবর, বেশির ভাগ পুণ্যার্থী শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিক থেকে লিফটে করে স্কাইওয়াকে উঠে, হেঁটে সোজা কালীঘাট মন্দিরের কাছে লিফটে নামবেন। সম্প্রতি কালীঘাটে গিয়ে দেখা গেল, স্কাইওয়াকের দু’দিকে লিফট বসানোর কাজ চলছে। কলকাতা পুরসভার আধিকারিকেরা জানাচ্ছেন, সমস্ত পুণ্যার্থী স্কাইওয়াক ব্যবহার করলে নীচের রাস্তা পুরোপুরি যানজটমুক্ত থাকবে। পুরসভার সিভিল ইঞ্জিনিয়ারিং দফতরের এক শীর্ষ আধিকারিক জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে স্কাইওয়াকের প্রবেশদ্বারে সন্ধ্যার পরে জ্বলে উঠবে নীল-সাদা আলো। প্রবেশপথের সামনে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে মন্দিরের ছবি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kalighat Skywalk construction work kalighat Kalighat Temple

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy