E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কালীপুজোয় বাড়তি ট্রেন শিয়ালদহ ডিভিশনের

পুজো উপলক্ষে শিয়ালদহ থেকে ডানকুনি, বারাসত, রানাঘাট, ব্যারাকপুর ছাড়াও বারাসত থেকে বনগাঁ এবং হাসনাবাদ রুটে বিশেষ ট্রেন চলবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ০৮:৩১

— প্রতীকী চিত্র।

আসন্ন কালীপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন আগামী ৮ থেকে ১১ নভেম্বর বেশি রাতে অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে। দর্শনার্থীদের জন্য বিভিন্ন রুটে ছ’টি বিশেষ ট্রেন চালানো ছাড়াও ৮ থেকে ১৩ নভেম্বরের মধ্যে নৈহাটি স্টেশনে ভিড় সামাল দিতে ব্যবস্থা নিচ্ছে রেল। আগামী রবি, সোম এবং মঙ্গলবার মাঝরাতে রেলের ওই পরিষেবা চালু থাকবে।

পুজো উপলক্ষে শিয়ালদহ থেকে ডানকুনি, বারাসত, রানাঘাট, ব্যারাকপুর ছাড়াও বারাসত থেকে বনগাঁ এবং হাসনাবাদ রুটে বিশেষ ট্রেন চলবে। ডানকুনিগামী ট্রেনটি রাত ১১টায় শিয়ালদহ থেকে ছেড়ে ১১টা ৪২ মিনিটে ডানকুনি পৌঁছবে। ফিরতি পথে ১১টা ৫৫ মিনিটে ডানকুনি থেকে ছেড়ে সেটি শিয়ালদহ পৌঁছবে ১২টা ৩৭ মিনিটে। শিয়ালদহ-বারাসত শাখার ট্রেনটি শিয়ালদহ থেকে রাত ১২টা ৫০ মিনিটে ছেড়ে ১টা ৩৫ মিনিটে বারাসতে পৌঁছবে। ওই শাখাতেই আর একটি ট্রেন রাত ১টা ১০ মিনিটে বারাসত থেকে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে ১টা ৫৫ মিনিটে।

অন্য দিকে, রানাঘাট শাখায় রাত ১২টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। সেটি রানাঘাটে পৌঁছবে রাত আড়াইটে নাগাদ। রানাঘাট থেকে অন্য একটি ট্রেন রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে ১টা ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। পাশাপাশি, শিয়ালদহ থেকে রাত সাড়ে ১২টায় ব্যারাকপুর শাখার ট্রেন ছেড়ে ১টা ১৫ মিনিটে গন্তব্যে পৌঁছবে। ব্যারাকপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ছেড়ে বিশেষ লোকাল ট্রেনটি রাত ২টো ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

এ ছাড়াও বনগাঁ থেকে রাত ১১টায় বারাসতগামী এবং বারাসত থেকে রাত ১টা ৫০ মিনিটে বনগাঁগামী ট্রেন ছাড়বে। রাত সাড়ে ১১টায় হাসনাবাদ থেকে বারাসত অভিমুখে এবং বারাসত থেকে রাত ১টা ১০ মিনিটে হাসনাবাদ অভিমুখে ট্রেন ছাড়বে। বড়মার পুজো উপলক্ষে ভিড়ের কথা মাথায় রেখে ৮ থেকে ১৩ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Local Trains Special Trains Sealdah Division

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy