E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

এক নেতাকে ডিমবৃষ্টি, পোস্টার দু’জনের নামে

বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, ‘‘পোস্টারের বিষয়টি শুনেছি। এরা প্রত্যেকেই দাগি অপরাধী। বিজেপি সরকার যে হেতু কড়া হাতে আইনশৃঙ্খলা রক্ষা করছে, তাই এরা জনরোষের মুখে পড়েনি। তাই হয়তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন পোস্টার।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০৬:৪৯

—প্রতীকী চিত্র।

দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতার উদ্দেশ্যে আবারও ছোড়া হল ডিম। পাশাপাশি, ‘দাগি দুষ্কৃতী’ বলে পোস্টার সাঁটানো হল আরও দুই তৃণমূল নেতার নাম করে। দু’টি ঘটনাই ব্যারাকপুর শিল্পাঞ্চলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারধর, তোলাবাজি, হুমকি, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মতো একাধিক অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে গ্রেফতার করা হয় উত্তর ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের পদত্যাগী পুরপ্রতিনিধি তথা প্রাক্তন চেয়ারম্যান পারিষদ অভিজিৎ মজুমদারকে। বৃহস্পতিবার তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময়ে বেশ কয়েক জন ঘিরে ধরে ডিম ছুড়ে মারেন। হাসপাতালের সামনে ভিড় জমে যায়। সেখান থেকে অভিজিৎকে বার করার সময়েও বেশ কয়েক জন বিক্ষোভকারী ‘চোর’ বলে চিৎকার করতে থাকেন। পুলিশ অভিজিৎকে ব্যারাকপুর আদালতে হাজির করিয়ে হেফাজতে নিয়েছে। যদিও প্রাক্তন চেয়ারম্যান পারিষদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমি কিছু জানি না।’’

অন্য দিকে, ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা ব্যারাকপুর পুরসভার পদত্যাগী চেয়ারম্যান পারিষদ রাজা পাসোয়ান, ওই পুরসভারই ১৫ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধির স্বামী তীর্থ দাস এবং আর এক তৃণমূল নেতা গৌতম ধরের বিরুদ্ধে ‘ব্যারাকপুর অধিবাসীবৃন্দের’ তরফে পোস্টার পড়েছে ব্যারাকপুরের বড়পোল, ওল্ড ক্যালকাটা রোড-সহ একাধিক জায়গায়। প্রতিটি পোস্টারেই তিন তৃণমূল নেতাকে ‘দাগি দুষ্কৃতী’ বলে উল্লেখ করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

রাজা এ বিষয়ে নিরুত্তর থাকলেও ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, ‘‘পোস্টারের বিষয়টি শুনেছি। এরা প্রত্যেকেই দাগি অপরাধী। বিজেপি সরকার যে হেতু কড়া হাতে আইনশৃঙ্খলা রক্ষা করছে, তাই এরা জনরোষের মুখে পড়েনি। তাই হয়তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন পোস্টার।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
TMC Egg

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy