Advertisement
E-Paper

হঠাৎ আগুন বালিগঞ্জ সায়েন্স কলেজে

আগুন লাগল বালিগঞ্জ সায়েন্স কলেজের ল্যাবরেটরিতে। পুলিশ ও দমকল সূত্রে খবর, সোমবার বিকাল ৫টা নাগাদ হঠাৎই আগুন লাগে বালিগঞ্জ সায়েন্স কলেজের জুলজিক্যাল ল্যাবরেটরিতে। সেই সময় ল্যাবরেটরিতে কাজ করছিলেন প্রায় ১৪-১৫ জন ছাত্র-ছাত্রী। আতঙ্কে তাঁরা ল্যাবরেটরির ছাদে উঠে যান। দমকলে খবর দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ২০:৩১

আগুন লাগল বালিগঞ্জ সায়েন্স কলেজের ল্যাবরেটরিতে। পুলিশ ও দমকল সূত্রে খবর, সোমবার বিকাল ৫টা নাগাদ হঠাৎই আগুন লাগে বালিগঞ্জ সায়েন্স কলেজের জুলজিক্যাল ল্যাবরেটরিতে। সেই সময় ল্যাবরেটরিতে কাজ করছিলেন প্রায় ১৪-১৫ জন ছাত্র-ছাত্রী। আতঙ্কে তাঁরা ল্যাবরেটরির ছাদে উঠে যান। দমকলে খবর দেওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন। দমকলকর্মীরা এসে ছাত্র-ছাত্রীদের ছাদ থেকে উদ্ধার করেন। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স ও র‌্যাফ। আগুন নিয়ন্ত্রণে আনতে পরে দমকলের আরও ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ballygunge science college fire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy