E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রবার কারখানায় আগুন, গুরুতর জখম প্রৌঢ়

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোর ৫টা নাগাদ চ্যাটার্জিহাটের মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওই চারতলা বাড়ির নীচে থাকা একটি রবার কারখানায় আগুন লাগে। রবারের মতো দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত বাড়িটির অন্য তলে ছড়িয়ে পড়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ০৭:০৯

— প্রতীকী চিত্র।

মহালয়ার ভোরে একটি চারতলা বাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়াল হাওড়ার মহেন্দ্র ভট্টাচার্য রোডে। আগুনে বাড়ির ভিতরে আটকে পড়েন পাঁচ বাসিন্দা। দমকল ও পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে চার জন বেরিয়ে আসতে পারলেও পঞ্চম জন গুরুতর ভাবে জখম হন। তাঁকে সঙ্কটজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের চারটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোর ৫টা নাগাদ চ্যাটার্জিহাটের মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওই চারতলা বাড়ির নীচে থাকা একটি রবার কারখানায় আগুন লাগে। রবারের মতো দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত বাড়িটির অন্য তলে ছড়িয়ে পড়ে। তখন দোতলায় ঘুমোচ্ছিলেন একটি পরিবারের পাঁচ জন। তাঁদের মধ্যে চার জন বাইরে বেরিয়ে এলেও শেখ নাজির হোসেন নামে এক প্রৌঢ় বেরোতে পারেননি। দমকল ও পুলিশ তাঁকে পরে অগ্নিদগ্ধ অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। আগুন লাগার খবর পেয়ে ওই বাড়িটির সামনে ভিড় জমে যায়। দেবব্রত চৌধুরী নামে এক স্থানীয় বলেন, ‘‘ভোরে দেখি, বাড়িটির তিনটি তলা দাউ দাউ করে জ্বলছে। বাসিন্দাদের মধ্যে চার জন বেরিয়ে আসতে পেরেছেন। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।’’

খবর পেয়ে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশ ও দমকলের চারটি ইঞ্জিন। এলাকাবাসীরা দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোয় হাত লাগান। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় ওই বাড়ি লাগোয়া কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Fire Accident Howrah

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy