E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অপসারিত পুরসভার ডিজি (বিল্ডিং), কারণ ঘিরে জল্পনা

পুরসভা সূত্রের খবর, শহরে বেআইনি নির্মাণ নিয়ে গত কয়েক বছরে ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছে। কিন্তু তার পরেও পুর বিল্ডিং দফতর যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এ নিয়ে অতীতে বিভিন্ন মহলে ভর্ৎসনার মুখে পড়েছিলেন ডিজি (বিল্ডিং)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০৭:১৬
কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভা। — ফাইল চিত্র।

মাস কয়েক আগে তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে প্রাণ হারিয়েছিলেন ন’জন। সেই ঘটনার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতার প্রাক্তন মেয়রের ওএসডি-কে গ্রেফতার করা হয়েছিল। তিনি অবশ্য মঙ্গলবার জামিন পেয়েছেন। একই ঘটনায় এর পরে এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে পুলিশ। তিনি বর্তমানে জামিনে মুক্ত। মঙ্গলবার পুরসভার পার্সোনেল দফতরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান ডিজি (বিল্ডিং) উজ্জ্বলকুমার সরকারকে ওই পদ থেকে সরানো হল। তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বস্তি দফতরের ডিজি পদে বদলি করা হয়েছে। উজ্জ্বলের জায়গায় ভারপ্রাপ্ত ডিজি (বিল্ডিং) হিসাবে এসেছেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (সিভিল) বিপ্লব পাল। পুরসভার শীর্ষ মহল এই বদলিকে রুটিন দাবি করলেও আধিকারিকদের একাংশ মনে করছেন, এর পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে।

পুরসভা সূত্রের খবর, শহরে বেআইনি নির্মাণ নিয়ে গত কয়েক বছরে ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছে। কিন্তু তার পরেও পুর বিল্ডিং দফতর যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এ নিয়ে অতীতে বিভিন্ন মহলে ভর্ৎসনার মুখে পড়েছিলেন ডিজি (বিল্ডিং)। তারাতলার ঘটনায় এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতারের প্রতিবাদে অন্য ইঞ্জিনিয়ারেরা কর্মবিরতি শুরু করেছিলেন। ডিজি (বিল্ডিং)-এর পদত্যাগের দাবিতেও সরব হন তাঁরা। পুরসভার আধিকারিকদের একাংশের অনুমান, এই সব কারণে ডিজি (বিল্ডিং)-কে সরানো হয়ে থাকতে পারে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kolkata Municpal Corporation KMC West Bengal government Director General

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy