Advertisement
E-Paper

চিংড়িঘাটা-জট কাটতেই বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলক ভাবে রেক চালাল মেট্রো! পরিষেবা কবে থেকে

গত বছরের অগস্টে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথ বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। সেই সময়ে বাইপাসের মেট্রোপলিটন মোড়ের আগে বেলেঘাটা স্টেশনটি চালু হয়। কিন্তু ওই লাইনে বাকি পথের কাজ আটকে ছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৫:৪৮
Kolkata Metro ran a rake on a trial basis from Beleghata to IT Centre on Orange line

বেলেঘাটা থেকে আইটি সেন্টারে ট্রায়াল রান। ছবি: সংগৃহীত।

কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দরের (অরেঞ্জ লাইন) মধ্যে কবে ছুটবে মেট্রো? এই প্রশ্ন বহু কলকাতাবাসীর মনেই রয়েছে। চিংড়িঘাটা মোড়ে মেট্রোর কাজ থমকে থাকায় সেই আশা ক্ষীণ হতে শুরু করেছিল। তবে রাজ্যে পালাবদলের পর সেই জট কাটে। গতি আসে কাজে। অনেক দিনই হল চিংড়িঘাটার কাজ শেষ হয়েছে। এ বার ওই লাইনে পরীক্ষামূলক ভাবে (ট্রায়াল রান) মেট্রো চলাচল শুরু হল!

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার, মহালয়ার দিন অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলক ভাবে রেক চালাল নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। প্রথম বার ওই অংশে পরীক্ষামূলক ভাবে মেট্রো ছুটল। মেট্রো রেল সূত্রে খবর, সফল ভাবেই সম্পন্ন হয়েছে ট্রায়াল রান। এ বার শুরু হবে ‘কমিউনিকেশন বেস্‌ড ট্রেন কন্ট্রোল সিস্টেম’ (সিবিটিসি)-এর পরীক্ষামূলক কার্যক্রম!

গত বছরের অগস্টে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথ বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। সেই সময়ে বাইপাসের মেট্রোপলিটন মোড়ের আগে বেলেঘাটা স্টেশনটি চালু হয়। কিন্তু ওই লাইনে বাকি পথের কাজ আটকে ছিল। ওই কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে যান চলাচল বন্ধ রাখতে হত। তৃণমূল জমানায় এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বার বার বিবাদে জড়িয়েছিল সরকার। বিষয়টি গড়ায় আদালতে। তবে রাজ্যে পালাবদলের পর চিংড়িঘাটার ওই অংশের কাজের জটিলতা কাটে। মেট্রো সূত্রে খবর, শীঘ্রই ওই লাইনে পরিষেবা চালু হবে।

Kolkata Metro Trail Run

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy