E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জ়িরো এফআইআর নিতে গড়িমসি নয়, কঠোর লালবাজার

নির্দেশিকায় বলা হয়েছে, জ়িরো এফআইআর গ্রহণে দেরি হলে সংশ্লিষ্ট থানার আধিকারিকের কাছে কৈফিয়ত চাওয়া হবে। যে থানায় জ়িরো এফআইআর হবে, মামলা স্থানান্তরিত করতে সেই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন-চার্জকে (ওসি) উদ্যোগী হতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৭:৪৪
লালবাজার।

লালবাজার। — ফাইল চিত্র।

জ়িরো এফআইআর গ্রহণে গড়িমসির ‘রোগ’ সারাতে কড়া নির্দেশ দিল লালবাজার। জ়িরো এফআইআর দায়ের হলে দ্রুত থানার আধিকারিককে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিভিশনের উপ-নগরপালকে ঘটনার কথা জানাতে বলা হয়েছে। আজ, সোমবার রাজ্যে চালু হচ্ছে গুন্ডা দমন আইন। তার আগে, রবিবার জ়িরো এফআইআর নিয়ে লালবাজারের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

নির্দেশিকায় বলা হয়েছে, জ়িরো এফআইআর গ্রহণে দেরি হলে সংশ্লিষ্ট থানার আধিকারিকের কাছে কৈফিয়ত চাওয়া হবে। যে থানায় জ়িরো এফআইআর হবে, মামলা স্থানান্তরিত করতে সেই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন-চার্জকে (ওসি) উদ্যোগী হতে হবে। যে থানায় অভিযোগকারী মামলা দায়ের করতে গিয়েছেন, সেই থানার ওসি নিজে ঘটনাস্থল যে থানা এলাকায়, সেখানকার ওসির সঙ্গে যোগাযোগ করবেন। মামলা পাঠানোর সময়ে ঘটনার সব তথ্য, গ্রহণকারী থানাকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগকারীকে প্রয়োজনে ওসির সঙ্গে যোগাযোগের নম্বর দিতে হবে। জ়িরো এফআইআরের ক্ষেত্রে কোনও মহিলা অপরাধের শিকার হলে ঘটনাটি ওই ডিভিশনের উপ-নগরপালকে জানাতে হবে।

জ়িরো এফআইআর গ্রহণে নিচুতলার পুলিশের একাংশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ছিলই। এই ‘রোগ’ সারাতেই লালবাজারের এমন নির্দেশ বলে মনে করা হচ্ছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Lalbazar West Bengal Police Kolkata Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy