Advertisement
E-Paper

কলকাতায় রিয়াল-বার্সা ম্যাচ! ২৫ নভেম্বর যুবভারতীতে মুখোমুখি দুই দলের লিজেন্ডস টিম, খেলবেন ফিগো, পুয়োলেরা

বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে খেলে যাওয়া অবসরপ্রাপ্ত খেলোয়াড়েরা ওই দিন মাঠে নামবেন। খেলবে দুই দলের ‘লিজেন্ডস টিম’। পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো ছাড়াও যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে দেখা যেতে পারে কার্লোস পুয়োল, আইকার ক্যাসিয়াসদের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ২০:৫১
Match between Barcelona and Real Madrid legends will take place in Kolkata on November 25

—প্রতীকী ছবি।

ক্রীড়াপ্রেমী পশ্চিমবঙ্গের জন্য ফের এক চমক। সদ্য ভিনিসিয়াস জুনিয়র, ডগলাস স্যান্টোস সমৃদ্ধ ব্রাজিল কলকাতা মাতিয়ে গিয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এ বার স্প্যানিশ ফুটবলের বড় ম্যাচের আয়োজন হচ্ছে কলকাতায়। সব ঠিকঠাক থাকলে আগামী ২৫ নভেম্বর তিলোত্তমায় আয়োজিত হতে চলেছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ। খেলবেন দুই দলের অবসর নেওয়া তারকারা। বিশ্বখ্যাত এই স্প্যানিশ ফুটবল ক্লাবের আগমন ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও ক্রীড়া মহলে সাজো সাজো রব।

সূত্রের খবর, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে খেলে যাওয়া অবসরপ্রাপ্ত খেলোয়াড়েরা ওই দিন মাঠে নামবেন। খেলবে দুই দলের ‘লিজেন্ডস টিম’। পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো ছাড়াও যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে দেখা যেতে পারে কার্লোস পুয়োল, আইকার ক্যাসিয়াসদের। পরিষ্কার করে দেওয়া ভাল, এই ম্যাচে রিয়াল এবং বার্সা— কোনও দলেরই বর্তমান ফুটবলারেরা খেলবেন না। ওই দিন দুই দলেরই চ্যাম্পিয়ন্স লিগের খেলা রয়েছে। রাজ্য সরকারের তরফে আয়োজিত এই ফুটবল ম্যাচের আয়োজনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। একই রকম ভাবে এর আগে কলকাতা খেলে গিয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখের লিজেন্ডস টিম।

যুবভারতী হোক বা ক্রিকেটের ইডেন, আন্তর্জাতিক ক্রীড়াতারকাদের মেলায় কলকাতা বরাবরই এগিয়ে। সেই ঐতিহ্যে এ বার নতুন পালক জুড়তে চলেছে। সূত্রের খবর, এই মেগা ম্যাচের মূল আয়োজক পশ্চিমবঙ্গ সরকার। তবে গোটা বিষয়টি যাতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করা হয়, সে ব্যাপারে কড়া নির্দেশ জারি করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার এই ম্যাচের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। নভেম্বরের শেষ সপ্তাহে এই ম্যাচ আয়োজনের খবর ফুটবলপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা তৈরি করবে, তা বলাই বাহুল্য। রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকেরা বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ হলেও ভিতরের প্রস্তুতি কিন্তু পুরোদমে শুরু হয়ে গিয়েছে।

barcelona Real Madrid Football Match Yuva Bharati Krirangan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy