Advertisement
E-Paper

হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধদেব-জায়া মীরা! সময়মতো খাওয়া-দাওয়ার দিকে নজর দিতে বললেন চিকিৎসকেরা

গত শুক্রবার কলকাতার এক হাসপাতালে ভর্তি হন মীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, পেটের ডান দিকে ব্যথা অনুভব করছিলেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৬ ১৬:২৯
মীরা ভট্টাচার্য।

মীরা ভট্টাচার্য। — ফাইল চিত্র।

হাসপাতাল থেকে ছুটি পেয়ে মঙ্গলবার বাড়ি ফিরলেন মীরা ভট্টাচার্য। চিকিৎসকদের বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী প্রয়োজনমতো খাওয়া-দাওয়া করেন না। তাই তাঁকে সময়মতো খেয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। হাসপাতাল থেকে বেরিয়ে মীরা জানান, এখন ভাল আছেন।

গত শুক্রবার কলকাতার এক হাসপাতালে ভর্তি হন মীরা। চিকিৎসক সৌতিক পন্ডার তত্ত্বাবধানে ছিলেন বুদ্ধ-জায়া। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, পেটের ডান দিকে ব্যথা অনুভব করছিলেন তিনি। সিটি স্ক্যান করে দেখা যায়, ডান দিকে কোনও সমস্যা না থাকলেও পেটের বাম দিকে রয়েছে পুরু আস্তরণ। প্রাথমিক চিকিৎসার পরে তাঁর পেটের ব্যথা কমে যায়। রুটিনমাফিক তাঁর রক্ত পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা আগেই জানান, মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাঁকে। সেই মতো ছুটি পেলেন তিনি।

মীরার চিকিৎসার জন্য কার্ডিওলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট-সহ বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয়েছিল মেডিক্যাল বোর্ড। শনিবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

২০২৩ সালের জুন মাসে হৃদ্‌যন্ত্রে থাকা পেসমেকারের ব্যাটারি বদলের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মীরাকে। সে সময় একটি ছোট অস্ত্রোপচার হয় তাঁর। তার আগে ২০২১ সালে শ্বাসকষ্ট, জ্বর ও মাথাব্যথার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বুদ্ধদেবের স্ত্রীকে।

Meera Bhattacharya

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy