E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালের নতুন ডায়ালিসিস ইউনিট

হাসপাতাল সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে ডায়ালিসিস পরিষেবা পুরোদমে চালু করা হবে। ১৯৫০ সালে হাসপাতালটি শুরু করেছিল রামকৃষ্ণ মিশন, বেলুড়। ১৯৬১ সালে সেটি রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৪ ০৮:২৮
রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে শুরু হল ডায়ালিসিস ইউনিট।

রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে শুরু হল ডায়ালিসিস ইউনিট। ছবি: রণজিৎ নন্দী।

রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। শনিবার সকালে এই পরিষেবার সূচনা করেন শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা প্রেমপ্রাণা ও সহকারী সাধারণ সম্পাদক প্রব্রাজিকা অনিলপ্রাণা। হাসপাতাল সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে ডায়ালিসিস পরিষেবা পুরোদমে চালু করা হবে।

১৯৫০ সালে হাসপাতালটি শুরু করেছিল রামকৃষ্ণ মিশন, বেলুড়। ১৯৬১ সালে সেটি রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেওয়া হয়। এখানে মূলত মহিলা ও শিশুদের পরিষেবা দেওয়া হয়।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Ramakrishna Mission Ramakrishna Sarada Mission dialysis unit Dialysis

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy