Advertisement
E-Paper

জেল আবাসনে বৃদ্ধার পচাগলা দেহ

আলিপুর জেল কোয়াটার্স থেকে শনিবার এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সন্ধ্যা বিশ্বাস (৮০)। তিনি আবাসনের ওই ফ্ল্যাটে একাই থাকতেন। শনিবার বেলা তিনটে নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৩

আলিপুর জেল কোয়াটার্স থেকে শনিবার এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সন্ধ্যা বিশ্বাস (৮০)। তিনি আবাসনের ওই ফ্ল্যাটে একাই থাকতেন। শনিবার বেলা তিনটে নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়।

এ দিন সন্ধ্যা বিশ্বাসের ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল বলে আবাসনের অন্য বাসিন্দারা জানিয়েছেন। সন্দেহ হওয়ায় স্থানীয়রাই পুলিশকে খবর দেন। পুলিশ ভিতরে ঢুকে বিকৃত মৃতদেহ উদ্ধার করে।

সন্ধ্যাদেবী আলিপুর সংশোধনাগারের অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, সন্ধ্যা বিশ্বাসের স্বামী আগেই মারা গিয়েছেন। পেনশনের টাকায় তাঁর দিন গুজরান হত। দুই ছেলের কেউই তাঁর সঙ্গে থাকতেন না। দু’দিন আগে সন্ধ্যা বিশ্বাসের বিবাহিত কন্যা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন।

Alipore Jail Housing Old woman Dead body Distorted Recovered

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy