E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তিলজলায় ধৃত বাইক চুরি চক্রের পান্ডা

লালবাজার জানিয়েছে, ১৮ ডিসেম্বর রাতে শ্যামপুকুর থানা এলাকার মায়ের ঘাটের কাছে রাস্তায় রাখা একটি মোটরবাইক চুরি যায়। পুলিশ তদন্তে নেমে ওই ঘটনার সঙ্গে জড়িত কয়েক জনের নাম জানতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৯:৪২

—প্রতীকী চিত্র।

মোটরবাইক চুরি-চক্রের এক পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ নাসিম। তাকে বুধবার তিলজলা থেকে ধরেছে শ্যামপুকুর থানার পুলিশ। তার বাড়ি তিলজলাতেই। ধৃতকে জেরা করে পুলিশ জেনেছে, চক্রটি কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকে প্রায় পাঁচটি মোটরবাইক চুরির ঘটনায় জড়িত। নাসিমকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

লালবাজার জানিয়েছে, ১৮ ডিসেম্বর রাতে শ্যামপুকুর থানা এলাকার মায়ের ঘাটের কাছে রাস্তায় রাখা একটি মোটরবাইক চুরি যায়। পুলিশ তদন্তে নেমে ওই ঘটনার সঙ্গে জড়িত কয়েক জনের নাম জানতে পারে। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে শেখ রিয়াজ নামে এক দুষ্কৃতীকে ধরে পুলিশ। তার থেকে উদ্ধার হয় ওই দিন চুরি যাওয়া বাইকটি। এক তদন্তকারী জানান, রিয়াজকে সিসিটিভি-র ফুটেজ দেখানো হলে সে নাসিমকে শনাক্ত করে। এর পরেই তল্লাশি চালিয়ে নাসিমকে গ্রেফতার করা হয়। নাসিম ওই ঘটনা ছাড়াও চিৎপুর, বরাহনগর-সহ বেশ কয়েকটি জায়গায় মোটরবাইক চুরির ঘটনায় জড়িত। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জেনেছেন, দলবল নিয়ে বিভিন্ন এলাকায় রাতে ঘুরে বেড়াত নাসিম। কোথায় কোথায় রাস্তায় মোটরবাইক রাখা আছে, তা চিহ্নিত করত তারা। ফাঁকা এলাকায় মোটরবাইক রাখা আছে দেখলেই সেগুলি চুরির জন্য বেছে নিত অভিযুক্তেরা। সুযোগ বুঝে রাস্তা থেকে বাইক নিয়ে চম্পট দিত তারা। চুরির বাইক পরে বিক্রি করে দেওয়া হত বলে পুলিশ জানিয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kolkata Police Thief

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy