E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গ্রেফতার ছিনতাইবাজ

ধৃতের নাম ভুলু দাস। তার বাড়ি হরিদেবপুর থানা এলাকায়। ধৃতের কাছ থেকে ছিনতাই হওয়া একটি সোনার চেন উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, এ দিন মতিলাল গুপ্ত রোডের বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধা শখেরবাজার কেএমসি মার্কেট থেকে ফিরছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৬

— প্রতীকী চিত্র।

ছিনতাই করেও পার পেল না অভিযুক্ত। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কিছু ক্ষণের মধ্যেই ধরা পড়ে গেল সে। সোমবার বেলায় ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার শখেরবাজারে। ধৃতের নাম ভুলু দাস। তার বাড়ি হরিদেবপুর থানা এলাকায়। ধৃতের কাছ থেকে ছিনতাই হওয়া একটি সোনার চেন উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, এ দিন মতিলাল গুপ্ত রোডের বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধা শখেরবাজার কেএমসি মার্কেট থেকে ফিরছিলেন। সেই সময়ে অভিযুক্ত তাঁর গলার চেনটি ছিনিয়ে নিয়ে পালায়। বৃদ্ধার চিৎকারে স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং টহলরত পুলিশকর্মীরা ধাওয়া করে অভিযুক্তকে ধরে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Snatching Thakurpukur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy