E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পর পর ছিনতাই, ধৃত এক

পুলিশ সূত্রের খবর, ওই এলাকার দাগি দুষ্কৃতীদের নামের তালিকা তৈরি করে তল্লাশি চালিয়ে একটি ছিনতাইয়ের দলের সন্ধান পেয়েছেন লালবাজারের গোয়েন্দারা। গ্রেফতার করা হয়েছে ওই দলের মূল সদস্যকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ০৭:৪৩

— প্রতীকী চিত্র।

শহরের তিন জায়গায় এক সপ্তাহের মধ্যে প্রাতর্ভ্রমণকারীদের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। প্রতিটি ক্ষেত্রেই মুখ ঢাকা হেলমেট পরে দুই মোটরবাইক আরোহী দ্রুত প্রাতর্ভ্রমণকারীদের মোবাইল বা ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল। প্রতি ক্ষেত্রে তদন্তকারীরা দেখেন, মোটরবাইক আরোহী ছিনতাইয়ের পরে চলে যাচ্ছে জ়াকারিয়া স্ট্রিটের দিকে। তার পরে আর তাদের খোঁজ মিলছিল না।

পুলিশ সূত্রের খবর, ওই এলাকার দাগি দুষ্কৃতীদের নামের তালিকা তৈরি করে তল্লাশি চালিয়ে একটি ছিনতাইয়ের দলের সন্ধান পেয়েছেন লালবাজারের গোয়েন্দারা। গ্রেফতার করা হয়েছে ওই দলের মূল সদস্যকে। ধৃতের নাম মহম্মদ রবিউল ওরফে লাল। বাড়ি জ়াকারিয়া স্ট্রিটে। তার থেকে ছিনতাইয়ের সময়ে ব্যবহৃত বাইকটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, অভিযুক্ত কম করে পাঁচটি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ধৃতকে জেরা করে ওই সব ছিনতাইয়ের কিনারা করার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

আদালত সূত্রের খবর, গত মাসের শেষ সপ্তাহে এক্সাইড মোড়, হেদুয়া এবং পোস্তায় ওই তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। রবিউলের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। গত ডিসেম্বরে হেয়ার স্ট্রিট থানা তাকে ছিনতাইয়ের অভিযোগে ধরেছিল। মাসখানেক আগে জেল থেকে ছাড়া পেয়ে ফের শহরের বুকে ছিনতাই শুরু করে সে। তার দলের বাকি সদস্যদের খোঁজ করছেন তদন্তকারীরা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Snatching police investigation Lalbazar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy