E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিয়ের নামে ‘প্রতারণা’, ধৃত

পরে তরুণী জানতে পারেন, ওই যুবক আরও একাধিক তরুণীর সঙ্গে ডেটিং করেছেন। অভিযোগ, যুবকের হাতে নিগ্রহেরও শিকার হয়েছেন ওই তরুণী। শনিবার সেই তরুণী নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৬ ০৭:৪০

— প্রতীকী চিত্র।

বিয়ে সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে পরিচয়। সেই পরিচয় এগোয় আলাপচারিতায়। এর পরে বিয়ে করার কথা বলেন যুবক। সেই সূত্র ধরেই নিজের আর্থিক সমস্যার কথা জানিয়ে এক তরুণীর কাছ থেকে নিয়ে নেন পাঁচ লক্ষেরও বেশি টাকা এবং দু’টি মোবাইল ফোন।

পরে তরুণী জানতে পারেন, ওই যুবক আরও একাধিক তরুণীর সঙ্গে ডেটিং করেছেন। অভিযোগ, যুবকের হাতে নিগ্রহেরও শিকার হয়েছেন ওই তরুণী। শনিবার সেই তরুণী নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের নাম দেবরাজ চৌধুরী। তাঁর বাড়ি বিহারের পটনায়।

পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পরে জানা গিয়েছে, একটি ওয়েবসাইটের মাধ্যমে দু’জনের আলাপ হয়। ক্রমশ যোগাযোগ বাড়তে বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে। পুলিশ জানিয়েছে, তরুণীকে বিয়ে করার কথা বলে দু’মাস ধরে ওই যুবক আর্থিক সমস্যা দেখিয়ে টাকা এবং ফোন নিয়েছিলেন। যে হেতু বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই তরুণী তাঁকে সহযোগিতা করছিলেন। পরে তরুণী জানতে পারেন, আরও কয়েক জনের সঙ্গে একই ঘটনা ঘটিয়েছেন যুবক। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাঁকে ওই যুবক বেধড়ক মারধর করেন বলেও পুলিশকে তরুণী জানিয়েছেন। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Fraud Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy