E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আটক বাংলাদেশি

অভিযান চালিয়ে রায়দিঘির নরেন্দ্রপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার পরে সকলকে আটক-শিবিরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ০৮:৪৭

—প্রতীকী চিত্র।

অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে বসবাসের অভিযোগে দুই মহিলা ও তিন শিশু-সহ ১০ জন বাংলাদেশিকে আটক করল পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে রায়দিঘির নরেন্দ্রপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার পরে সকলকে আটক-শিবিরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকলেই বাংলাদেশের ফিরোজপুর এলাকার বাসিন্দা। প্রায় ছ’মাস আগে চোরাপথে ভারতে এসেছিলেন। পরিচয় গোপন করে বেঙ্গালুরুর একটি কারখানায় কাজ করতেও শুরু করেন কেউ কেউ। সম্প্রতি ধরা পড়ার আশঙ্কায় সেখান থেকে পালিয়ে রায়দিঘিতে চলে আসেন। এক সপ্তাহ আগে নরেন্দ্রপুরের গাজির মোড় এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন ওই নাগরিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সেখানে অভিযান চালায় রায়দিঘি থানার পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার এক আধিকারিক বলেন, ‘‘আপাতত আটক সকলে হোল্ডিং সেন্টারে থাকবেন। পরে নিয়ম মেনে পুশব্যাক প্রক্রিয়া শুরু হবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Bangladeshi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy