কারও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ঘটনার কারণ জানতে ময়না তদন্তেররিপোর্টই ভরসা পুলিশ থেকে মৃতের পরিবারের সদস্যদের। ওই রিপোর্ট হাতে পেতে প্রায়ই ঝামেলায় পড়তে হয় বলে অভিযোগ দীর্ঘদিনের। ময়না তদন্তের রিপোর্ট দ্রুত পেতে এ বার ময়না তদন্তকারীচিকিৎসকেরা অ্যাপের মাধ্যমে সরাসরি তা পাঠিয়ে দেবেন পুলিশের কাছে এবং আদালতে।
সূত্রের খবর, সিসিটিএনএস (ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম) প্রকল্পের অঙ্গহিসেবে ওই অ্যাপ চালু করা হয়েছে। পুরো প্রক্রিয়াই হবেঅনলাইনে। এর জন্য পুলিশকর্মীদের আর সশরীরে ময়না তদন্তকারী চিকিৎসকের সঙ্গে দেখা করতে হবে না। ইতিমধ্যে কলকাতা-সহ রাজ্য পুলিশের বিভিন্ন থানায়পরীক্ষামূলক ভাবে ওই অ্যাপ চালু করা হয়েছে। পুলিশকর্তাদের আশা, এই ব্যবস্থা সফল হলে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পদ্ধতির অনেকটাই সরলীকরণ হবে।
বর্তমানে কোনও ময়না তদন্ত হওয়ার পরে তার রিপোর্ট পেতে হলে পুলিশকে চিকিৎসকের কাছে রিকুইজ়িশন দিতে হয়। যারভিত্তিতে পুলিশ সেটি হাতে পায় এবং ময়না তদন্তের রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
নতুন অ্যাপ পুরোপুরি চালু হলে, তদন্তকারী দলকে অনলাইনে রিকুইজ়িশন দিতে হবে ময়না তদন্তকারীচিকিৎসকের কাছে। তিনি ময়না তদন্তের রিপোর্ট অনলাইনে পাঠাবেন তদন্তকারী অফিসার এবং আদালতের কাছে। প্রয়োজন মতোঅ্যাপ থেকে সেটি ডাউনলোড করা যাবে। যা মৃতের পরিবারের হাতেও তুলে দেওয়া যাবে। বর্তমানে মৃতের পরিবারের সদস্যেরা ময়না তদন্তের রিপোর্ট নিতে চাইলে পুলিশের কাছে আবেদন করার পরে নির্দিষ্ট ফোন নম্বরে সেই রিপোর্ট পৌঁছে দেওয়া হয়।
পুলিশের দাবি, এই ব্যবস্থা চালু হলে তদন্তকারী অফিসারকেসশরীরে কোথাও হাজির হতে হবে না। ফলে, ময়না তদন্তের রিপোর্ট তৈরি হতে কম সময় লাগবে বলেপুলিশকর্তাদের আশা। এর সঙ্গে, আদালতের বিচারক চাইলে তদন্তকারী অফিসারেরসাহায্য ছাড়াই ওই রিপোর্ট দেখতে পারবেন।