E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

হাওড়ায় নভেম্বরে ভোট, চলছে ওয়ার্ড পুনর্বিন্যাস 

পুনর্বিন্যাসের পরে হাওড়া শহরে মোট ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হবে ৬০টি। বুধবার হাওড়ায় এ কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ০৭:৩৩
হাওড়া পুরসভা।

হাওড়া পুরসভা। — ফাইল চিত্র।

হাওড়ায় ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর পরেই আগামী নভেম্বরে কলকাতা পুরসভার সঙ্গে হাওড়া পুরসভারও নির্বাচন হবে।

পুনর্বিন্যাসের পরে হাওড়া শহরে মোট ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হবে ৬০টি। বুধবার হাওড়ায় এ কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই। একই সঙ্গে তিনি বলেন, ‘‘পূর্বতন তৃণমূল সরকারের মতো দলীয় কার্যালয়ে বসে ওয়ার্ড পুনর্বিন্যাস হবে না। রাজনৈতিক ভাবে নয়, এ বার প্রশাসনিক যাবতীয় প্রক্রিয়া মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের পরে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। মুখ্যমন্ত্রী হয়ে হাওড়ায় আসার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আগামী নভেম্বর মাসের মধ্যে সেখানে নির্বাচিত পুর বোর্ড গঠন করা হবে। এ দিন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বলেন, ‘‘গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ঠিক হয়েছে, আগামী নভেম্বর মাসের মধ্যে হাওড়া পুরসভায় নির্বাচন হবে। ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচিত বোর্ড গঠন করে পুর পরিষেবা ত্বরান্বিত করতে চাই।’’

উমেশ উত্তর হাওড়া থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে মুখ্যমন্ত্রী তাঁর নির্দেশে শহরাঞ্চলে বিজয়ী তিন বিধায়ককে হাওড়া পুরসভার কাজ দেখার দায়িত্ব দিয়েছেন। প্রতিমন্ত্রী জানান, এক-এক জন বিধায়কের কাঁধে ১২-১৪টি করে ওয়ার্ডের দায়িত্ব পড়েছে। অবিলম্বে নির্বাচন না করলে এই তিন বিধায়ককে দিয়ে পুরসভা পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন উমেশ।

মন্ত্রী বলেন, ‘‘খুব তাড়াতাড়ি ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ মিটিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। তৃণমূল যে ওয়ার্ড পুনর্বিন্যাস করেছিল, তা দলীয় কার্যালয়ে বসে ইচ্ছে মতো হয়েছিল। সে সব বাতিল। নতুন করে ওয়ার্ড পুনর্বিন্যাস হচ্ছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Howrah Municipal Corporation Howrah

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy