রুবির কাছে বাইপাসের উপর একটি বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। ঘটনায় দু’জন গুরুতর আহত হন। ঠিক সেই সময়েই বাইপাস ধরে যাচ্ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। অবস্থা গুরুতর দেখে গাড়ি থেকে নেমে আহত দু’জনকে উদ্ধার করে নিজের গাড়িতে করে এনআরএস মেডিক্যাল কলেজে নিয়ে যান তিনি। হাসপাতাল সূত্রে খবর আহতদের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে এবং আইসিএউ-তে ভর্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে খবর, মোট চার জনকে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে মহম্মদ রাজা এবং শেখ সাবলু আলির মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে। তাঁরা বর্তমানে সিসিইউয়ে চিকিৎসাধীন। বাকি দু’জন মীর আলি এবং দীপক দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সোমবার কলেজ স্ট্রিটে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি থেকে ফিরছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সাধরণ সম্পাদক জ্যোতির্ময়। পথে এরকম দুর্ঘটনা দেখে তৎক্ষণাৎ নিজেই উদ্যোগ নেন তিনি।