E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাইক দুর্ঘটনায় মৃত্যু হবু দম্পতির

বৃষ্টির মধ্যে বিকট আওয়াজ শুনে স্থানীয়েরা বেরিয়ে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সাহ্নিক ও উপাসনা। খড়দহ থানার পুলিশ দ্রুত দু’জনকে খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতালে নিয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

—প্রতীকী চিত্র।

বিয়ের কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল। ছুটিতে এসে হবু স্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন বাণিজ্যিক জাহাজের নাবিক, ২৬ বছরের যুবক। রাতে তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে নিয়ন্ত্রণ হারানোয় মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনেরই। বুধবার রাতে, সোদপুরের ঘটনা।

পুলিশ সূত্রের খবর, ওই যুবকের নাম সাহ্নিক চক্রবর্তী। বাড়ি ব্যারাকপুরের মণিরামপুরে। তরুণী উপাসনা সান্যাল (২৬) ঘোলা এলাকার একটি আবাসনে থাকতেন। কয়েক দিনের মধ্যেই কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল সাহ্নিকের। বুধবার রাতে উপাসনাকে বাইকে করে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। আড়াইটে নাগাদ সোদপুরের রাসমণি মোড় ও রামনগর মোড়ের সংযোগস্থলে আর এন অ্যাভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, ঘোলার দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ডান দিকে একটি গাছে সজোরে ধাক্কা মারে।

কয়েক হাত দূরে ছিটকে পড়েন দু’জনেই। বৃষ্টির মধ্যে বিকট আওয়াজ শুনে স্থানীয়েরা বেরিয়ে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সাহ্নিক ও উপাসনা। খড়দহ থানার পুলিশ দ্রুত দু’জনকে খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দে বলেন, ‘‘সামনে হঠাৎ কিছু এসে পড়ায় সেটি কাটাতে গিয়েই হয়তো চালক নিয়ন্ত্রণ হারান। বৃষ্টিতে রাস্তা পিছল থাকায় সামলাতে না পেরে গাছে ধাক্কা মারেন।’’ দিনকয়েক আগে ছুটিতে বাড়ি এসেছিলেন সাহ্নিক। কয়েক দিনের মধ্যেই তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল। এরই মধ্যে হবু স্ত্রীর সঙ্গে দেখা করে ফেরার পথে দুর্ঘটনায় এমন পরিণতিতে বাক্‌রুদ্ধ দুই পরিবারই।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Accidental Death Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy