E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

শান্তনুর সদস্যপদ খারিজ

অভিযোগ, সুদীপ্ত রায় বয়সের ভারে প্রতিহিংসাপরায়ণ হয়ে অনৈতিক কাজ করছেন। তাঁর মেয়ে শিল্পাকে আইএমএ-র নবীন সদস্য বলে দাবি করে শান্তনু বলেন, ‘‘তিনিও অজ্ঞতার কারণে আইএমএ-তে বসে একের পর এক অনৈতিক কাজ করছেন।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ০৭:০৮
শান্তনু সেন।

শান্তনু সেন। —ফাইল চিত্র।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনের সদস্যপদ খারিজ করা হল। শনিবার আইএমএ-র কলকাতা শাখার সম্পাদক শিল্পা বসু রায়ের জারি করা সাসপেনশনের ওই চিঠি শান্তনুকে পাঠানো হয়। শান্তনু বলেন, ‘‘সাসপেনশনের কথা আমি জানার আগেই বাইরে বলা হল। ফের সম্মানহানি করা হল। আর রাজ্য সম্পাদককে কখনও অন্য সদস্য নিলম্বিত করতে পারেন না।’’ তাঁর অভিযোগ, সুদীপ্ত রায় বয়সের ভারে প্রতিহিংসাপরায়ণ হয়ে অনৈতিক কাজ করছেন। তাঁর মেয়ে শিল্পাকে আইএমএ-র নবীন সদস্য বলে দাবি করে শান্তনু বলেন, ‘‘তিনিও অজ্ঞতার কারণে আইএমএ-তে বসে একের পর এক অনৈতিক কাজ করছেন।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
IMA Indian Medical Association

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy