Advertisement
E-Paper

ফের মেট্রো লাইনে ঝাঁপ, রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা! এক ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক

কলকাতা মেট্রোর ব্লু লাইনে হামেশাই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বার বার তার জন্য পরিষেবা ব্যাহত হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ২০:২৮
Services disrupted again on the Kolkata Metro\\\\\\\\\\\\\\\'s Blue Line

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) ব্যাহত হয় মেট্রো পরিষেবা। রবীন্দ্র সরোবর স্টেশনে লাইনে ঝাঁপ দেন এক মহিলা। শুক্রবার রাত ৮টা নাগাদ আত্মহত্যার চেষ্টার ওই ঘটনায় মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। এক ঘণ্টা ব্যাহত থাকার পর পুরোপথে পরিষেবা স্বাভাবিক হয়।

মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন মহিলা। তাঁর বয়স আনুমানিক ৩০। তড়িঘড়ি লাইনের পাওয়ার ব্লক করে দেন কর্তৃপক্ষ। লাইন থেকে ওই মহিলা তোলার কাজ শুরু করেন মেট্রোকর্মীরা। সাময়িক ভাবে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। রাত ৯টা ০২ মিনিট নাগাদ আবার পুরোপথে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানান মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে হামেশাই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বার বার তার জন্য পরিষেবা ব্যাহত হয়। ব্লু লাইনের স্টেশনগুলিতে মেট্রোর লাইনের পাশে কোনও রকম পাঁচিল নেই। ফলে লাইন অসুরক্ষিত। পরবর্তী সময়ে কলকাতায় মেট্রোর যত নতুন রুট তৈরি হয়েছে, সর্বত্র পাঁচিল তৈরি করে লাইন সুরক্ষিত করা হয়েছে। কিন্তু প্রাচীনতম রুট হওয়ায় ব্লু লাইনে তা করা সম্ভব হয়নি।

Kolkata metro services Kolkata Metro

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy