ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়কে মাটি চুরির মামলায় নিজেদের হেফাজতে নিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার কালীতলা আশুতি থানার পুলিশ।
প্রসঙ্গত, শালবনি থানায় দায়ের হওয়া জমি-দুর্নীতির মামলায় জেল হেফাজতে ছিলেন সুমিত। ডায়মন্ড হারবার পুলিশ জেলারতরফে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (বেঙ্গল) আদালতে এই মামলায় সুমিতকে শোন অ্যারেস্টের (একটি মামলায় জেল হেফাজতে থাকা অভিযুক্তকে অন্য মামলায় হেফাজতে নেওয়া)আবেদন জানায় কালীতলা আশুতি থানা। সেই আবেদন মঞ্জুর করে আদালত। শনিবার সুমিতকে আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে ১৪ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল। আদালত সূত্রের খবর, বিচারক তাঁকে১০ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।
আদালত সূত্রের খবর, কয়েক মাস আগে অভিষেক ও তাঁর আপ্ত-সহায়ক সুমিত-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সরকারি এবং বেসরকারি জমির মাটি কেটে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ দায়ের হয়েছিল কালীতলা আশুতি থানায়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।
এর পরেই শালবনি থানায় দায়ের হওয়া জমি-দুর্নীতির সিআইডি-র মামলায় জেল হেফাজতে থাকা সুমিতকে আদালতের অনুমতি নিয়ে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কালীতলা আশুতি থানার তদন্তকারীরা। এর পরে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে আদালতে তদন্তকারীদের তরফে সুমিতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। এ দিন সেই আবেদনেরই শুনানি ছিল। আদালত সূত্রের খবর, শুনানিতে সুমিতকে পুলিশিহেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।