Advertisement
E-Paper

কাজ দেওয়ার নাম করে দম্পত্তির শিশু সন্তানকে অপহরণের অভিযোগ, গ্রেফতার তিন

গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে শিশু সন্তান নিয়ে থাকতেন আজমীরা মোল্লা ও আলমগীর মোল্লা। দম্পতির অভিযোগ, দিনকয়েক আগে এক মহিলার সঙ্গে আলাপ হয় আজমিরার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৬

—প্রতীকী চিত্র।

কাজ দেওয়ার নামে বিশ্বাস অর্জন করে ফুটপাত নিবাসী দম্পতির ছয় মাসের সন্তানকে অপহরণের অভিযোগ। পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে শিশুকে। গ্রেফতার মূলচক্রী মহিলা ও ট্যাক্সি ড্রাইভার-সহ তিন জন।

গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে শিশু সন্তান নিয়ে থাকতেন আজমিরা মোল্লা ও আলমগীর মোল্লা। দম্পতির অভিযোগ, দিনকয়েক আগে এক মহিলার সঙ্গে আলাপ হয় আজমিরার। ওই মহিলা আজমীরার শিশুর সঙ্গেও সময় কাটাতে শুরু করেন। রবিবার কাজ দেওয়ার নাম করে তিনি আজমীরাকে প্রস্তাব দেন, সন্তানকে নিয়ে ট্যাক্সিতে করে যাওয়ার জন্য। আজমিরা সেই প্রস্তাবে রাজি হয়ে ট্যাক্সিতে ওঠেন। পার্ক সার্কাসের কাছে তাঁকে ট্যাক্সি থেকে নামতে বলা হয়। আজমীরা নামতেই ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে মহিলা চম্পট দেন বলে অভিযোগ ।

ঘটনার পরে আজমীরা ও আলমগীর পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পঞ্চাশটির বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ট‍্যাক্সিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় চালককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বন্দনা রায় ও মধু নামে দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, গড়িয়াহাট ফুটপাতেই থাকেন বন্দনা। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মধু এই অপহরণের মূলচক্রী। তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে শিশুকে।

Child Trafficking Gariahat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy